অবৈধ ডেন্টাল চেম্বার বন্ধ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টারের দাবি
দেশের অভ্যন্তরে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার এবং অযোগ্য টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধ করতে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে আধুনিক পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপনের দাবি তুলেছে দন্তচিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)–বিডিএস উইং।এই দাবি জানানো হয়েছে মূলত চিকিৎসা ব্যবস্থার মান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে।